বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে রাজশাহীর পবা উপজেলায় মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আমজনতাকে সচেতন করার লক্ষে এ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। বাগমারা উপজেলাতেও এ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ-এর নেতৃত্ব মিনি ম্যারাথনে অংশ নেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএনএম জহুরুল হক, মাধমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা মো: বিএমডিএ সহকারী প্রকৌশলী জামিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফাতেমা খাতুন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: গোলাম ফারুক, সহকারী পাট উন্নয়ন অফিসার সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এদিকে, স্টাফ রিপোর্টার, বাগমারা জানায়, রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আয়োজনে গণভোটের প্রচারনার জন্য একটি মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। এসময় লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময়ে প্রায় দেড়শতাধিক মানুষ মিনি ম্যারাথনে অংশগ্রহণ করে। মিনি ম্যারাথনটি বাগমারা উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে ভবানীগঞ্জ বাজার- গোডাউন মোড়-বাইপাস মোড় হয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স এ এসে শেষ হয়। এ সময়ে অংশগ্রহণকারী দের টি-শার্ট এবং ক্যাপ সরবরাহ করা হয়েছে।
এছাড়াও সাধারণ জনগণের মাঝে গণভোট এর লিফলেট ও বিতরণ করা হয়েছে। মিনি ম্যারাথনে নেতৃত্ব দেন বাগমারা উপজেলার সহকারি কমিশনার(ভুমি) সাইফুল ইসলাম ভুইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী লিটন মিয়া, উপসহকারি প্রকৌশলী তৌহিদুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রমূখ।