, , ।
স্টাফ রির্পোটার: রাজশাহীতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদের তত্ত্বাবধানে পরিচালিত ড্রিমার্স ডিফেন্স অ্যান্ড ক্যাডেট কেয়ার এর উদ্যোগে শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে “দ্য ওয়েভ ট্যালেন্ট হান্ট পুরস্কার বিতরণ, নবীন বরণ ও বার্ষিক কৃতি সংবর্ধনা-২০২৬”।
অনুষ্ঠানে ‘দ্য ওয়েভ ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি অ্যান্ড্রয়েড ট্যাব, ক্রেস্ট ও সার্টিফিকেট। দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হয় একটি বাইসাইকেল, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকার প্রাইজ বন্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট। এছাড়াও চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
ফাইনাল মডেল টেস্টের ফলাফলের ভিত্তিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সেরা তিনজন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি ষষ্ঠ শ্রেণির ক্যাডেট ব্যাচের ২৫ জন শিক্ষার্থীকে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মহসিউল হাসান আদনান (অব.) এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান কাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিডিসিসির সহকারী শিক্ষক শতাব্দী কর্মকার এবং খন্দকার জুবায়ের আহমেদ।
উল্লেখ্য, ২০২৬ সালে ডিডিসিসি থেকে সরকারি ক্যাডেট কলেজে ভর্তির জন্য ৭০ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এছাড়া বেসরকারি এমসিএসকে ক্যাডেটে ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন উত্তীর্ণ হয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এর আগে ২০২৫ সালে সরকারি ক্যাডেট কলেজে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন উত্তীর্ণ হয়।