সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা আটক

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনে যুবলীগ নেতা সোহেল রানাকে আটক করেছে নলডাঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে সোহেল রানাকে ঐ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সোহেল রানা নলডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।


প্রকাশিত: January 15, 2026 | সময়: 1:29 am | সুমন শেখ

আরও খবর