সর্বশেষ সংবাদ :

নিষেধাজ্ঞায় হলো না চেম্বার নির্বাচন

স্টাফ রিপোর্টার: অবশেষে নিষেধাজ্ঞায় জটিলতায় নির্ধারিত তারিখে হলো না রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন। সব ঠিকঠাক থাকলে আগামীকাল ১৫ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হতো। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোন পেশাজীবি সংগঠন বা অন্য কোন সংগঠনের নির্বাচন আয়োজন করতে পারবে না।
গত ১২ জানুয়ারী সোমবার দিবাগত রাতে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোন ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে দেশের সকল পেশাজীবি সংগঠনের নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকারের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নির্বাচন, সাংবাদিক সমিতির নির্বাচন, বণিক সমিতির নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, ট্রেড ইউনিয়নের নির্বাচনসহ সকল সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পর অনুষ্ঠান করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। প্রেক্ষিতে প্রশাসন থেকে এই নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করতে নিষেধ করা হয়। এতএব রাজশাহীতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের পর।


প্রকাশিত: January 14, 2026 | সময়: 12:57 am | সুমন শেখ

আরও খবর