, , ।
স্টাফ রির্পোটার: জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর রানিবাজারে অবস্থিত সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব আলমগীর গনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সভাপতি নুরে ইসলাম মিলন, সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক আর.বি.এস পাভেল।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক সুরুজ আলী, অর্থ সম্পাদক আল আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক পাভেল ইসলাম মিমুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক মিশাল মন্ডল, সহ-দপ্তর সম্পাদক তাইরান আবাবিল হাসান সোহাগ, আইন বিষয়ক সম্পাদক হাসান মৃধা, ওমর আলী, মোঃ মাজেদুল হকসহ জেলা ও মহানগর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধার ওপর গুরুত্বারোপ করেন।