বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।
ওইদিন সকাল দশটায় সচিব রাজশাহী সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে নারী ভোটারদের জন্য অনুষ্ঠিত ‘গণভোট ও নির্বাচন ২০২৬ প্রচারণা’ শীর্ষক অনুষ্ঠানে এবং বেলা সাড়ে এগারোটায় একই শিরোনামে রাজশাহী সরকারি কলেজে ফার্স্ট ভোটারদের (প্রথমবারের মতো ভোটার) জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিকাল তিনটায় তথ্য ও সম্প্রচার সচিব গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে পবা উপজেলার পারিলা ইউনিয়নের পুড়াপুকুর গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে অংশগ্রহণ করবেন।