সর্বশেষ সংবাদ :

পবায় শ্রেষ্ঠ কলেজ নওহাটা, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক প্রীতিলতা

স্টাফ রির্পোটার: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে রাজশাহীর পবা উপজেলায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে নওহাটা সরকারি ডিগ্রি কলেজ। একই সঙ্গে কলেজটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা কুমারী প্রীতিলতা মজুমদার হয়েছেন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক। এ অর্জনে কলেজের শিক্ষা অঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের ফলাফল, সহশিক্ষা কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা এবং সার্বিক শিক্ষা পরিবেশ বিবেচনায় নিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পবা উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে নওহাটা সরকারি ডিগ্রি কলেজ মনোনীত হয়েছে। দীর্ঘদিন ধরে কলেজটি এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
অন্যদিকে, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, পাঠদানে দক্ষতা, নিয়মিত একাডেমিক তদারকি ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা কুমারী প্রীতিলতা মজুমদার। তাঁর এ অর্জন কলেজের শিক্ষক সমাজের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানান, এই স্বীকৃতি নওহাটা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে শিক্ষার গুণগত মান আরও বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় কুমারি প্রীতিলতা মজুমদারের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,“পবা উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি মহান সৃর্ষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সাইদ আলী স্যরের কাছে। আমি আনন্দের সাথে অনুভূব করছি যে, আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। আমি সর্বদা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে আমার দেশ, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই।”
নওহাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইদ আলী বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহে নওহাটা সরকারি ডিগ্রি কলেজ শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় আমি গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করছি। এই অর্জন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সকল কর্মচারীর সম্মিলিত প্রচেষ্ঠার ফল। এই অর্জন শিক্ষার্থী ও কলেজের সামনের পথচলায় নতুন উদ্যম এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আমি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করছি।”
শ্রেষ্ঠ কলেজ ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় নওহাটা সরকারি ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল এ অর্জনকে পবা উপজেলার শিক্ষা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে থাকবে বলে মনে করছেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন বলেন,“প্রতিটি প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ করেছে। তাদের আবেদন প্রেক্ষিতে এবং নিজেদের যোগ্যতনুসারে তাদের ফলাফল এসেছে। যারা ভালো কাজ করেছে তারাই ভালো মূল্যায়ন পেয়েছে।”


প্রকাশিত: January 13, 2026 | সময়: 1:58 am | সুমন শেখ

আরও খবর