বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পোরশা প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ঘাটনগর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক সাইদুর রহমান। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সাইদুর রহমানের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি ঘাটনগর উচ্চ বিদ্যালয় এবং পোরশা উপজেলার সমগ্র শিক্ষা পরিবারের জন্য এক গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতেও তাঁর নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে আরও অগ্রগতি কামনা করেছেন।