বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের বর্তমান আহ্বায়ক ও সাবেক সভাপতি আব্দুল লতিফ মিঞা অসুস্থ। তাঁকে শনিবার (১০-জানুয়ারী) বিকেলে দেখতে যান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।
দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর অবিভক্ত চারঘাট থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য সিনিয়র সাংবাদিক ও বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা অসুস্থ হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাসায় চিকিৎসা সেবা গ্রহণ করছেন। এ খবর শুনে শনিবার তার বাসায় গিয়ে তার পাশে বসে কথা বলেন রাজশাহী ৬-চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। তিনি ডাক্তারের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ সেবন ও বিশ্রাম নেয়ার পরামর্শ দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, চারঘাট উপজেলা বিএনপির সাবেক নেতা জালাল উদ্দীন, বিএনপি নেতা আব্দুস সামাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর ফায়সাল তুর্য্য, রবিউল ইসলাম, যুবদল নেতা রাব্বী হোসেন, রাজু আহমেদ, ছাত্রদল নেতা মোরসালিন মিশন , শ্রমিক দলের নেতা লিটুসহ বিএনপি,যুবদল ও ছাত্রদল এর নেতৃবৃন্দ।