, , ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছী থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-৫। শনিবার বদলগাছী থানাধীন খোজাগাড়ী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকাল ১০টার দিকে র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত আসামী হলেন, উপজেলার রহিমপুর গ্রামের মো. সোহেল রানা’র ছেলে মো. পিয়াস হোসেন (২৩)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল বদলগাছী থানাধীন খোজাগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী পিয়াসকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী পিয়াস এর নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতঃ উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী পিয়াস চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, মাদক মামলা রেকর্ড করে আসামী’কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।