সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে চতুর্থবারের মতো শুরু হলো স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে চতুর্থবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হলো বহুল প্রতীক্ষিত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। গতকাল শনিবার “স্বপ্নের শুরু স্কুল মাঠ থেকেই” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টে রাজশাহীর স্বনামধন্য মোট ২৪টি স্কুল অংশগ্রহণ করছে। স্কুল পর্যায়ের ক্রিকেটারদের প্রতিভা অন্বেষণ ও ভবিষ্যৎ ক্রিকেটার গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে সেরা দুইটি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে। এরপর নকআউট পর্ব পর্যায়ক্রমে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহীর দুটি ঐতিহ্যবাহী মাঠে- রাজশাহী মেডিকেল কলেজ মাঠ এবং ওমেন্স কমপ্লেক্স মাঠ, রাজশাহী।
স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর স্পন্সর হিসেবে সহযোগিতা করছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহ- ক্লেমন, ফ্যান্টাস্টিক হেব্বি এনার্জি বিস্কুট, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ঊইখ), নাবিল গ্রুপ এবং মাস্টার শেফ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খালেদ মাসুদ পাইলট, পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিনি তাঁর বক্তব্যে স্কুল পর্যায়ের ক্রিকেট উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের আয়োজন ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই টুর্নামেন্টটির আয়োজন করেছে ফরমার ক্রিকেটার অব রাজশাহী (ঋঈজ)। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সব স্কুল, স্পন্সর, অতিথি এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।


প্রকাশিত: January 11, 2026 | সময়: 1:43 am | সুমন শেখ