, , ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২৬ কেজি গাঁজা, নগদ টাকা ও বিপুল পরিমাণ লবন সহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে গত ৯ জানুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের চৈতী মার্কেট সংলগ্ন এলাকায়। অভিযানে নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক (যশোর-ট-১১-৪৭০৫) তল্লাশি করে ট্রাকের ভেতর থেকে ১২৬ কেজি গাঁজা, নগদ ২ হাজার ৫০০ টাকা এবং ১৩ হাজার কেজি লবণ জব্দ করা হয়।
র্যাব জানায়, অভিযানে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মাঝেরপাড়া গ্রামের মিজানুর রহমান ছেলে হাসানুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। ধৃত আসামী একটি সুপরিকল্পিত চক্রের সদস্য, যারা পণ্যবাহী ট্রাকে লুকিয়ে মাদক পরিবহন করে থাকে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।