সর্বশেষ সংবাদ :

বাঘায় হাসেন আলী সমর্থিত ব্যবসায়ী পরিষদের গণসংযোগ

স্টাফ রিপোর্টার: বাঘায় হাসেন আলী সমর্থিত ব্যবসায়ী পরিষদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গণসংযোগ অনুষ্ঠিত হয়। এরআগে প্রার্থীরা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন।
দিন ঘনিয়ে আসছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন। আর চারদিন পর আগামী ১৫ জানুয়ারী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে রাজশাহীর ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। চেম্বারে চেম্বারে আমন্ত্রণ রক্ষার পদক্ষেপ। আর এই ফাঁকে পুরোদমে চালিয়ে যাচ্ছেন ভোটের প্রচারণা। এছাড়াও মোবাইল হোয়াটনঅ্যাপ তো আছেই। চলছে জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ীদের সাথে গণসংযোগ। সবমিলিয়ে ভোটার-প্রার্থী ও প্রার্থী সমর্থক ব্যবসায়ীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নিজেদের প্রতিনিধির বিজয় নিয়ে। চলছে চুলচেরা বিশ্লেষণ। কাকে কাকে ভোট দিলে কাজ হবে আবার কাকে দিলে কাজ হবে না-ব্যবসায়ীদের চায়ের কাপে কাপে এমন মন্তব্য চলছে জোরেশোরেই। নিজেদের প্রত্যাশাপূরণ ও সার্বিক সহযোগিতা কামনা করে প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ভিতরে ভিতরে নিজ নিজ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এদিন বাঘায় বিশেষ করে বিএনপি সমর্থিত ব্যবসায়ীগণ ভোট দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন হাসেন আলী সমর্থিত ব্যবসায়ী পরিষদের সভাপতি পদের হাসেন আলী, সিনিয়র সহসভাপতি শফিউল আলম বুলু, সহসভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, পচিালক পদের তৌহিদ হাসান, তাসনিম হোসেন, মো. সাইফুল ইসলাম হীরক, এজেএস জান্নাতুল ইসলাম, শামসুজ্জামান মিঠু, মাহমুদ হাসান, মাইনুল হক হিরু, গোলাম সাকলাইন, শাহিন ইকবাল, খাজা তারেক, আমিনুল ইসলাম, মিজানুর রহমান খান, ফারুক হোসেন, আতিক শাহরিয়ার, এনাজুল হক, সাদমান সাকিব প্রিয় সৈয়দ আহমেদ জাকি।
নির্বাচিত হলে আপনি স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কি পদক্ষেপ নিবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীরা আমাদের মাধ্যমে নীতিনির্ধারক ও সরকারের সাথে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্যবসা-বান্ধব নীতিমালা প্রণয়ন, নেটওয়ার্কিং বৃদ্ধি, ব্যবসার প্রসারে অ্যাডভোকেসি এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে নেতৃত্বের ভূমিকা পালন করা যায়। নির্বাচিত প্রতিনিধিরা সদস্যদের শিক্ষা ও পরামর্শ সেবার মাধ্যমে সহায়তার সুযোগ পান। তারা তাদের ইশতেহার মোতাবেক ব্যবসায়ীদের স্বার্থবিরোধী কোন পদক্ষেপ নেয়া হবে না।


প্রকাশিত: January 10, 2026 | সময়: 1:21 am | সুমন শেখ