, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ১ম তায়কোয়ানদো চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্স-এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপি উপ পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন রেফারি মো. নাজমুস সাদিক হোসেন বকুল। বক্তব্য রাখেন বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন রেফারি মো. গোলাম সাকলাইন।
বয়স ভিত্তিতে ছয় গ্রুপে এ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা তায়কোয়ানদো এসোসিয়েশনের আয়োজনে প্রতিযোগিতায় রেফারি ছিলেন বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশন রেফারি মো বাবুল হোসেন, জাকিরুল ইসলাম, শাহ আলম সুমন, নাঈমুর রহমান নাঈম, মো. নাওয়াজ শরীফ, শারমিন আখতার, রাজিবুল হাসান রাঙ্গা, রিপন মন্ডল।