সর্বশেষ সংবাদ :

কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ

স্টাফ রিপোর্টার: আজ (শনিবার) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয় আয়োজিত ৩৭তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের ৮ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতা সকাল দশটায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হবে। ঐ প্রতিযোগিতায় বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


প্রকাশিত: January 10, 2026 | সময়: 1:15 am | সুমন শেখ