সর্বশেষ সংবাদ :

মোহনপুরে দোয়া মাহফিলে মিলন বেগম জিয়াকে জেলের মধ্যে স্লোপয়জোনিং করা হয়েছিলো

স্টাফ রিপোর্টার: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের সাথে আপোস করেননি। আপোস না করায় তাঁকে নানাভাবে নির্যাতিত হতে হয়েছে। খুনি হাসিনা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে বেগম জিয়াকে মিথ্যা মামলায় ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে রেখেছিলো। সেখানে নির্যাতন করতে কক্ষে তেলাপোকা ও ইদুর ছেড়ে দেয়া হতো। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুরের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।
মিলন বলেন, বেগম জিয়া কারাগারে গুরুতর অসুস্থ হলে তাঁকে চিকিৎসা করতে দেয়া হয়নি। পরিবারের পক্ষ থেকে বার বার আবেদন করলেও সে সময়ে সরকার তা আমলে নেয়নি। মূলত বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলার জন্য পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা জেলের মধ্যে স্লোপয়জোনিং করা হয়েছিলো বলে উল্লেখ করেন তিনি।
মিলন বলেন, তাঁর মৃত্যু সবাইকে একতাবদ্ধ হতে শিখিয়ে গেছে। কারণ তাঁর জানাযায় বিশ্বের ২৬টি রাষ্ট্র থেকে নেতৃবৃন্দ এসেছিলেন। আর জানাযায় কত লোক হয়েছিলো তা কেউ এখন পর্যন্ত পরিমাপ করে বলতে পারেনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
মোহনপুর উপজেলা অন্তর্গত জাহানাবাদ ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে জাহানাবাদ প্রাথমিক বিদ্যারয় মাঠে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাহানাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও মোহনপুর উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, কেশরহাটা পৌর সভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো।
আরো উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মাসুদ রানা, ধরইল ইউনিয়ন সভাপতি ইলিয়াস হোসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, রায়হাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিক বকুল, বাকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আলামিন সরকার, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুবদল নেতা মির্জা শওকত, মৌগাছী ইউপি প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস ও জাহানাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মদ।


প্রকাশিত: January 9, 2026 | সময়: 1:49 am | সুমন শেখ