বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগ মহুর্তে জেলা বিএনপির আহ্বায়ক ও চারঘাট-বাঘা আসনের এমপি প্রার্থী আবু সাইদ চাঁদ নিজে উপজেলার পিরোজপুর এলাকায় কম্বল বিতরণ করেন।
এসময় ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন মুকুট, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমুখ।