বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের গোবিন্দপুর কৃষি খামার এলাকার একটি খালের কাদায় মাথা ডোবানো অবস্থায় নিরব হোসেন (১৩) নামের এক স্কুলছত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিরব উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে ও বালিতিতিা ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্থানীয়রা খালে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
নিহত শিশুর পরিবারের লোকেরা জানায়, বুধবার বিকেল থেকে নিরবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে তারা বিষয়টি থানা পুলিশকে জানায়। দুপুরে গবিন্দপুর খামারের খালের কাদায় মাথা ডোবানো অবস্থায় নিরবের মৃত দেহ দেখতে পাওয়া যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিুবুর রহমান জানান, নিহতের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মুখমন্ডল খালের কাদায় দেবে রাখা ছিল। কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।