, , ।
স্টাফ রির্পোটার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল বুধবার থেকে সারা দেশ তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। শোকের প্রথম দিনে রাজশাহী জুড়ে লক্ষ্য করা গেছে নিস্তব্ধতা। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
নগরীর মোড়ে গুলোতে মাইকে বেজে চলছে শোকের বার্তা। এদিকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রাখা হয়েছে। এছাড়া বাদ যোহর রাজশাহীর বিভিন্ন মসজিদে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, জানাজা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে। রাষ্ট্রীয় শোক ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত চলবে।