, , ।
স্টাফ রির্পোটার: দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থেকে অবশেষে পরপারে পাড়ি জমালেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোর ৬টায় তার মৃত্যু হয় বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে। রাজশাহীতে বিএনপি প্রধানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে উপাচার্য বলেন, ‘বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি মহান অভিভাবককে হারালো। রুয়েট পরিবার এই হৃদয়বিদারক ও মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করছে। খালেদা জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখা। মঙ্গলবার এক শোক বার্তায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এসোসিয়েশনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মোঃ সামাদ খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল।
গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি’র এমপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির উপদেষ্টা গোলাম সারওয়ার স্বপন, সভাপতি এন্তাজ আলী, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার পিন্টুসহ অত্র সমিতির সকল নেতৃবৃন্দ। তারা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসাথে আল্লাহ যেন তাঁকে বেহেস্ত নসীব করেন তার জন্য দোয়া করেন তারা।
শোক জানিয়েছে জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক নকিরুল ইসলাম স্বাক্ষরিত একটি বার্তায় এ শোক প্রকাশ করা হয়। এছাড়াও প্রকাশ করেছে, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওর্নাস (অ্যাটকো) সহ শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) রাজশাহী শাখা। মঙ্গলবার এক শোক বার্তায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল।
শোকবার্তায় নেতবৃৃন্দ আরও বলেন, মহান আল্লাহ তায়ালা যেন বেগম খালেদা জিয়াকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও দেশবাসীকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।