সর্বশেষ সংবাদ :

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালকসহ দুইজন নিহত

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় তাকওয়া ফুড এন্ড বেভারেজ কোম্পানীর চালক ও বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নাটোরগামী একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় সড়কের পার্শে দাঁড়িয়ে ছিল। পরে একই দিক থেকে ছেড়ে আসা রাজশাহীগামি একটি কাভার্ডভ্যান পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের দিক দুমড়ে মুচরে যায়। এসময় ঘটনাস্থলেই তাকওয়া ফুড এন্ড বেভারেজ কোম্পানীর কাভার্ড ভ্যানের চালক নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে সোহাগ হোসেন (৩০) ও বিক্রয় প্রতিনিধি টাংগাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন (৩৫) নিহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইন অনুসরণ করে পরিবারের কাছে মৃতদেহ দুটি হস্তান্তর করা হবে। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান, এই কর্মকর্তা।


প্রকাশিত: December 31, 2025 | সময়: 12:39 am | সুমন শেখ

আরও খবর