সর্বশেষ সংবাদ :

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল

সানশাইন ডেস্ক: ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার এই মনোনয়নপত্র দাখিল করা হয়। সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কাছে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তার নির্বাচনি সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
খালেদা জিয়া এভারকেয়ারে চিকিৎসাধীন থাকায় বিকল্প প্রার্থী হিসেবে মজনুও মনোনয়নপত্র জমা দেন। রফিকুল আলম মজনু জানান, দলের সিদ্ধান্তে মনোনয়নপত্র জমা দিলেও বেগম খালেদা জিয়ার পক্ষে কাজ করবেন।


প্রকাশিত: December 30, 2025 | সময়: 1:03 am | সুমন শেখ