সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জ ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম মুর্শেদ জামান মিঞা।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন সহ দেশপ্রেমিক, আদর্শ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর সুখী বাংলাদেশ গড়ার অভিপ্রায় ব্যক্ত করেন। তিনি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও উন্নতি কামনা করেন। তিনি অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান কানাডা প্রবাসী প্রকৌশলী নাহিদ মাহমুদসহ বিদ্যালয়ের ডাইরেক্টর সায়েম আহমেদ ফরহাদসহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামাদ। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবীদের পুরস্কার বিতরণ করা হয়।


প্রকাশিত: December 30, 2025 | সময়: 12:55 am | সুমন শেখ

আরও খবর