, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির পূর্বউচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোরে সীমান্তের ২৮১ মেইন পিলার এলাকায় বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ, বিজিবির বাঁধায় বন্ধ করতে বাধ্য হয় তারা।
শনিবার বিএসএফ একই এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও রবিবার আবার ভোরবেলা থেকে বিএসএফ বেড়া নির্মাণের চেষ্টা করে।
সীমান্তে উভয়বাহিনী অতিরিক্ত টহল জোরদার করেছে। ফলে সীমান্তবর্তী এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তের এ সমস্যা সমাধান করা হবে।