, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এটিএন বাংলা-এটিএন নিউজ, এবং দৈনিক সানশাইন পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি রায়হান আলমের বাবা আলহাজ্ব কামাল উদ্দিন প্রামানিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক রায়হান আলমের গ্রামের বাড়ি জেলার রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের কনৌজ গ্রামে।
কামাল উদ্দিনের মৃত্যুতে নওগাঁ জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।