সর্বশেষ সংবাদ :

হিলিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: দিনাজপুরের হিলিতে ট্রাকের চাপায় আলিফ হোসেন (২১) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় হাকিমপুর উপজেলার হিলি সিপি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ হোসেন পৌর শহরের চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে।
হাকিমপুর (হিলি) থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলিফ হোসেন মোটরসাইকেল যোগে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে সিপি মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বিরামপুর থেকে আসা একটি ট্রাক হিলি সিপি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে দিনাজপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।


প্রকাশিত: December 27, 2025 | সময়: 12:56 am | সুমন শেখ

আরও খবর