, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ব্যবসায়িক অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়ে পড়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছর ১৫ জানুয়ারী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদ গঠনে এবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার (২৪ ডিসেম্বর) ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এতে চেম্বার অব কমার্স ভবনে দেখা গেছে নির্বাচনী উৎসব। এতো মোট ভোটার রয়েছে ২৮৯৮ জন্য।
এবারে দুইটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বান্দ্বপ্রার্থীরা নির্বাচনী বৈতরনী পার হবেন। প্যালেন দুইটি হলো-সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ। সভাপতি পদে মনোনয়ন দাখিল করেছেন তিন জন। এরা হলেন, চেম্বারের সাবেক সভাপতি হাসেন আলী, রাজশাহী হার্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন ও আব্দুল আওয়াল খান চৌধুরি জোতি।
গতকাল বুধবার ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের নাম প্রকাশ। আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিলের শেষ সময় ২৮ ডিসেম্বর। আপিল শুনানী ও ও নিষ্পত্তির তারিখ ২৯-৩১ ডিসেম্বর পর্যন্ত। বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ ৬ জানুযারী, মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৬-৮ জানুয়ারী, প্রার্থীদের প্রতীক বরাদ্দ আগামী ১০ জানুযারী এবং নির্বাচন আগামী ১৫ জানুয়ারী।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংগঠন। বাণিজ্য, ট্রেড, শিল্প, কৃষি, সেবা- বিভিন্ন পেশাজীবী ও উদ্যোক্তা এই চেম্বারের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তবে গত এক দশক ধরে চেম্বারের উপর নেতৃত্ব সংকট তৈরি হয়েছিল।
২০১২ সালের পর টানা ছয়টি কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কার্যকর নেতৃত্ব এবং উন্নয়নমূলক উদ্যোগে স্থবিরতা দেখা দেয় বলে অনেক ব্যবসায়ী মনে করছেন। প্রতিদ্বন্দ্বিপ্রার্থীদের প্রত্যাশা এবারের নির্বাচনের মধ্যদিয়ে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির স্থবিরতা লাঘব হবে এবং ব্যবসায়ীরা তাদের মত প্রকাশের সুযোগ পাবে।