, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী অঞ্চলে সকালের দিকে কুয়াশা ও ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে ওঠে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। তবে সন্ধ্যার পর আবারও ঠান্ডার তীব্রতা বাড়তে থাকে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রাজশাহীসহ উত্তরাঞ্চলে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা পড়ার সম্ভাবনাও বেশি রয়েছে।