সর্বশেষ সংবাদ :

গভীর রাতে শীতার্তদের পাশে নিয়ামতপুর উপজেলা প্রশাসন ‎

নিয়ামতপুর প্রতিনিধি: ‎শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রাতের আঁধারে ছিন্নমূল ও অসহায় মানুষের খোঁজে বেরিয়ে পড়েন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন।
‎সোমবার গভীর রাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় ছিন্নমূল, অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষদের পাশাপাশি এতিম শিশুদের মাঝেও কম্বল তুলে দেওয়া হয়।
‎উপজেলা সদর এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ৪শ’ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গভীর রাতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।‎
‎কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ ধরনের মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।


প্রকাশিত: December 24, 2025 | সময়: 1:28 am | সুমন শেখ