, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে এক্সিভেটর মেশিন দিয়ে অবৈধ একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ এর ৬ ধারায় ভাটা মালিক আনিসুজ্জামান বাচ্চুর তিন লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লালপুর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহযোগীতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও নিবন্ধন ছাড়াই অবৈধ ভাবে ইট প্রস্তুত ও পোড়ানোর কাজ চলছিল খবর পেয়ে অভিযান চালিয়ে ইটভাটা ভেঙ্গে দেওয়া হয়েছে। এবং ভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।