সর্বশেষ সংবাদ :

উইমেন্স ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সেন্ট্রাল জোনের জয়

স্পোর্টস রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লীগ টি-২০ তে রাজশাহী ভেন্যুর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে সেন্ট্রাল জোন ৬ রানে সাউথ জোনকে পরাজিত করেছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সেন্ট্রাল জোন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৪রান সংগ্রহ করে। দলের মোসাঃ ঈভা ২৮ ও ইসলা তানজিম ২৭ রান সংগ্রহ করেন। সাউথ জোনের রাবেয়া খান ১২ রানে ৩ উইকেট দখল করেন।
জয়ের জন্য ১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাউথ জোন জয়ের লক্ষ্য থেকে মাত্র ৭ রান দূরে থাকতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৮ রান তুলতে সক্ষম হয়। ফলে ৬ রানে পরাজিত হয়। সাউথ জোনের ফারজামা হক সর্বোচ্চ ৩৮ রান করেন। লতা মন্ডল করেন ১৮ রান। সেন্ট্রাল জোনের সাবেকুন নাহার ১৭ রানে ৩ টি উইকেট দখল করেন। ফারিহা তৃষ্ণা১৩ রানে ও জান্নাতুল সুমনা ৩০ রানে ২ টি করে উইকেট দখল করেন। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সেন্ট্রাল জোনের ফারিহা তৃষ্ণা।


প্রকাশিত: December 24, 2025 | সময়: 1:22 am | সুমন শেখ