বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলে সোমবার সন্ধ্যায় বিজয়-২৪ স্মরণে স্থাপিত ম্যুরালের ফলক উন্মোচন ও হল ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। সেখানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান ও কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন। হলের প্রাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জামিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপাচার্য জুলাই গণঅভ্যুত্থান স্মরণে হলে নির্মিত বিজয়-২৪ শীর্ষক ম্যুরাল চিত্রের ফলক উন্মোচন করেন।