সর্বশেষ সংবাদ :

রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সেমিনার

স্টাফ রিপোর্টার: পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে “ই-জিপি” বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে সোমবার । সরকারি ক্রয়কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়, রাজশাহী এর আয়োজনে পরিবার পরিকল্পনা ভবন, রাজশাহীর সভাকক্ষে ড. কস্তুরী আমিনা কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী মহোদয়ের সভাপতিত্বে সেমিনারটি অত্যন্ত সফল ও প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিভাগের সকল উপপরিচালক (পরিবার পরিকল্পনা), মেডিকেল অফিসার (ক্লিনিক) এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে হিসাবের সাথে সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনারে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌ.মোঃ মোহসিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং প্রকৌ. শামসুল আরেফীন, নির্বাহী প্রকৌশলী, এইচইডি, রাজশাহী।
সেমিনারে মূল্যায়ণকারী হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আব্দুর রাজ্জাক, পরিচালক (উপকরণ ও সরবরাহ), পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। মূল্যায়ণ পর্বে উক্ত গুরুত্বপূর্ণ সেমিনারটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী মহোদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয় নিয়ে সেমিনারটি আয়োজন করায় তিনি তাঁকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ড. কম্ভরী আমিনা কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ, রাজশাহী তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ক্রয় প্রক্রিয়ায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ই-জিপি সিস্টেম একটি যুগান্তকারী পদক্ষেপ। তাই, প্রতিটি দপ্তরে সরকারি ক্রযের ক্ষেত্রে সঠিকভাবে ই-জিপি সিস্টেম ব্যবহৃত হলে আজকের সেমিনারটি ফলপ্রসু হবে বলে তিনি আশা করেন।


প্রকাশিত: December 23, 2025 | সময়: 2:56 am | সুমন শেখ