সর্বশেষ সংবাদ :

উইমেন্স ক্রিকেটে সোবহানার অর্ধশতকে নর্থজোনের জয়

স্পোর্টস রিপোর্টারঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লীগ টি-২০ তে রাজশাহী ভেন্যুর ম্যাচে নর্থজোন ৫০ রানে ইস্টজোনকে পরাজিত করেছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সোমবার (২২ ডিসেম্বর) নর্থজোন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় অধিনায়ক সোবহানা মোস্তারীর অনবদ্য অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে।
সোবহানা মোস্তারী ৭০ বলে ৮১ রান সংগ্রহ করে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। শারমিন সুলতানা করেন ২৪ রান। ইস্ট জোনের ফাহিমা খাতুন ২৩ রানে ৩ উইকেট দখল করেন।
জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইস্টজোন ১৯.৫ ওভারে মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যাওয়ায় ৫০ রানে পরাজিত হয়। ইস্ট জোনের দুইজন ছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। দলের স্বর্ণা আক্তার সর্বোচ্চ ৩০ রান করেন। ঝিলিক করেন ১৯ রান। নর্থজোনের সানজিদা আক্তার ১৮ রানে ৪ টি ও শরিফা খাতুন ১২ রানে ৩ টি উইকেট দখল করেন।


প্রকাশিত: December 23, 2025 | সময়: 2:51 am | সুমন শেখ

আরও খবর