বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ইমাম হোসেন, সানশাইন ডিজিটাল-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫৬ পুঠিয়া-দুর্গাপুর ৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির ৫ জন নেতার পক্ষে তাদের নেতাকর্মিরা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে তিন জন নেতার পক্ষে ও, ২১ ডিসেম্বর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে এক জন নেতার পক্ষে এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের পক্ষে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনে বিএনপি নেতার পক্ষে মনোনয়নপত্র নেওয়া বিএনপির ৫ নেতারা হলেন, সাবেক এমপি নাদিম মোস্তফার ছেলে, জুলফার নাঈম মোস্তফা (বিস্ময়)। পুঠিয়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান। রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি, রুকুনুজ্জামান আলম। বিএনপি নেতা, ইসফা খায়রুল হক শিমুল। পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, আবু বকর সিদ্দিক। এছাড়াও ওই আসনে, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, ২০০৮ ও ২০১৮ সালে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে ২০২৬ সালের নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন বিএনপি।
রাজশাহী নিউ ডিগ্রী কলেজের সাবেক ছাত্রনেতা ও ভিপি, গোলাম মোর্শেদ শিবলী বলেন, বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন কাউকে দেওয়া হয়নি তাই আমরা মনোনয়ন ফরম উত্তোলন করলাম। তারেক রহমান দেশে আসলে আশা করি তিনি পুনর্বিবেচনা করবেন।
পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পুঠিয়া পৌর মেয়র (সাবেক) আল মামুন খান বলেন, আমি সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কারণে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। সাধারণ মানুষ ও দেশের কল্যাণ সাধনে আমরা রাজনীতি করি।
দুর্গাপুর পৌরসভার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু তিনি বলেন, আমরা মনোনয়ন ফরম তুলেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে চূড়ান্ত মনোনয়ন দিবেন আমরা অবশেষে তার সাথে কাজ করব।
একাধিক প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে জানতে চাইলে নেতারা বলেন, দুই উপজেলার সার্বিক পরিস্থিতি ভালো আছে আশা করি ভালো থাকবে।অপরদিকে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।
সানশাইন /শামি