বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে নিহত সাজিদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিলেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে জামায়াত ইসলামী মনোনিত দাঁড়ি পাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
এসময় তিনি সাজিদ সহ তার সদস্যদের জন্য দোয়া ও সাজিদের ছোট ভাইকে কোলে নিয়ে দোয়া করেন।
রবিবার সকালে তিনি সাজিদের বাড়িতে গিয়ে তার মা রুনা খাতুন ও বাবা রাকবিুল ইসলামের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই অনুদানের অর্থ তুলে দেন। অনুদানের টাকা হাতে আবেগ ও কান্নায় ভেঙ্গে পড়েন সাজিদের মা ও বাবা। তাদের সান্ত্বনা দেন অধ্যাপক মুজিবুর রহমান।
এসময় ছিলেন জেলা শিক্ষা সম্পাদক ড. ওবাইদুল্লা, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসের, সেক্রেটারী ডিএম আক্কাস, পাঁচন্দর ইউপি জামায়াতের আমীর জুয়েল রানা, সেক্রেটারী সেলিম উদ্দীন, উপজেলা ওলামা সভাপতি কাজী মিজানুর রহমান সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সমর্থক ও গ্রামের বিপুর সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর দুপুরে বাড়ির সামনে মায়ের সাথে হাটতে গিয়ে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল পূর্বপাড়া গ্রামে নলকুপের পরিত্যক্ত গর্তে পড়ে যায় সাজিদ। ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ফায়ার সার্ভিসের কর্মী ও ভেকু মেশিন দিয়ে মাটি খুড়ে ৫২ ফিট মাটির নিচ থেকে সাজিদকে মৃত অবস্থায় উদ্ধার করেন। শিশু সাজিদের বিষয়টি দেশ ও বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।