বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে শায়িত হলেন সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত করপোল মাসুদ রানা। রবিবার বিকেলে বোয়ালিয়া হাইস্কুল মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ও সেনাবাহিনীর চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজ শেষে দাফন স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মাসুদ রানার মরদেহ নিয়ে আসার খবরে সকাল ১০টা থেকে উপজেলার করিমপুর হাইস্কুল মাঠে মাসুদ রানার স্বজন ও এলাকাবাসী ভীড় জমাতে থাকে। বেলা আড়াইটার দিকে হেলিকপ্টারে মরদেহ সেখানে পৌঁছালে অপেক্ষার পালা শেষ হয়। পরে সেখান থেকে সেনাবাহিনীর একটি এম্বুলেন্সে করে বোয়ালিয়া পাড়ায় তার বাড়িতে নেওয়া হয়। মাসুদ রানা ওই গ্রামের সাহার ফরাজির ছেলে। তিনি মা, স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।
জানাগেছে, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক ব্যাচে গত ১৩ ডিসেম্বর শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়।
এতে দায়িত্বে থাকা ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন এবং আহত হন আটজন। করপোরাল মাসুদ রানা তাদের একজন।