, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর জলার ছয়টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা উঠেপড়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মাঠের প্রচারে বেশি জোর দিচ্ছে দলটি। নির্বাচনী এলাকায় ভোটের মাঠে সভা, সমাবেশ, উঠান বৈঠক, বিভিন্ন প্রেক্ষাপটে ও যুবসমাজকে মাদক থেকে বাঁচাতে খেলার মাঠে প্রার্থীর তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনী মাঠে জোরেশোরে উত্তাপ বাড়ছে।
গতকাল রোববার পবার বড়গাছী ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড-এর নাগশোষা, সূর্যপুর, বড় আমগাছী, ছোট আমগাছী, সবসার এলাকায় গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার এমপিপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।
এ সময় তার সাথে ছিলেন পবা থানার আমির মোঃ আজম আলি, পারিলা এলাকার আমির মোঃ শামিম হোসেন, বড়গাছী ইউনিয়নের আমির আব্দুর রহমান মিলন, বড়গাছী ইউনিয়ন সেক্রেটারি মোঃ সারফুদ্দিন,
প্রতিনিধি আব্দুল্লাহ এবং বড়গাছী ইউনিয়নের জামায়াত নেতৃবৃন্দ। এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। কার্যক্রমের আগে ও পরে তাঁরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও সন্ধ্যার পরে বড়গাছী বটতলা এলাকার দু’টি কেন্দ্রের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ।