সর্বশেষ সংবাদ :

বাগমারায় মহিলা প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ ‎

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বাঁইগাছা মিতালী ক্লাবের উদ্যোগে মহিলা প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ‎শনিববার বিকেল সাড়ে তিনটায় উপজেলার বাইগাছা বোর্ড অফিস মাঠে এই ম্যাচের আয়োজন করেন।
‎রাজশাহী জজ কোর্টের এপিপি নাসির উদ্দিন প্রাং এর সভাপতিত্বে ‎প্রধান অতিথি থেকে প্রীতি ম্যাচটি উদ্বোধন করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টু, সাবেক মন্ত্রী পুত্র সানিয়াত হোসেন শুভ, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক সফিকুল ইসলাম, নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিক, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামনুর রশিদ, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়ুব আলী, ‎বাগমারা উপজেলা তাঁতী দলের আহবায়ক মামনুর রশিদ, উপজেলা জিসাসের সভাপতি আঃ জলিল, শুভডাঙ্গা ইউনিয়ন তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি জাহাঙ্গীর আলম আরও অনেকে।
‎খেলাটির প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার।
ধারা বিবরনীতে ছিলেন প্রভাষক হাবিবুর রহমান ও ইকবাল আহম্মেদ। খেলাটি অনুষ্ঠিত হয় গাইবান্ধা পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমী বনাম রাজশাহী কিংস ফুটবল দলের মধ্যে।
গাইবান্ধা ফুটবল দল ২ গোলে বিজয়ী হয়। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।


প্রকাশিত: December 21, 2025 | সময়: 1:16 am | সুমন শেখ