সর্বশেষ সংবাদ :

ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করলো রাজশাহী

স্পোর্টস ডেস্ক: হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অংশ হিসেবে জার্সি উৎসর্গ করেছে রাজশাহী। পাশাপাশি জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিটি। ফেসবুক পেজে জার্সি উন্মোচন করবে তারা। হাদির ছবি পোস্ট করে ক্যাপশনে রাজশাহী লিখেছে, ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি আনভেল করা হবে।’ আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের পরবর্তী পর্ব। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রাজশাহী। তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। নিলাম থেকে বেশকিছু তারকা ক্রিকেটারকে ভিড়িয়েছে রাজশাহী। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতাতে দেখা যাবে মুশফিকুর রহিম, নাজমুল হোসেন, তানজিদ হাসান, আকবর আলী, মোহাম্মদ নওয়াজ, সন্দীপ লামিচেনেদের।


প্রকাশিত: December 21, 2025 | সময়: 1:16 am | সুমন শেখ

আরও খবর