সর্বশেষ সংবাদ :

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সাত রুটে বিশেষ ট্রেন ভাড়া বিএনপির

সানশাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় আনার ব্যবস্থা করছে দলটি। এ জন্য সাতটি ভিন্ন রুটে বিশেষ ট্রেন ভাড়া নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ২৪ ডিসেম্বর রাতের জন্য অতিরিক্ত বগিসহ এসব ট্রেন রিজার্ভের অনুমতি চেয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধের কথা উল্লেখ করা হয়েছে।
বিএনপির আবেদনে যে সাতটি রুটের কথা বলা হয়েছে, সেগুলো হলো- কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা চিঠিতে বলা হয়, ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে তাকে সংবর্ধনা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ ঢাকায় আসবেন। তাদের যাতায়াত সহজ করতে ২৪ ডিসেম্বর রাতে উল্লিখিত রুটগুলোতে বিশেষ ট্রেন ভাড়া নেওয়ার পরিকল্পনা করেছে দলটি। এ জন্য প্রতিটি রুটে একটি করে অতিরিক্ত বগিসহ বিশেষ ট্রেন রিজার্ভের অনুমতি দিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


প্রকাশিত: December 20, 2025 | সময়: 1:26 am | সুমন শেখ