, , ।
স্টাফ রির্পোটার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভূক্ত বিএমডিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর উদ্দ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে বিএমডিএ প্রধান কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় ও জুলাই ২৪ জুলাই গণঅভ্যুথানের সংগঠক শরীফ ওসমান বিন হাদির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মো: তরিকুল আলম(অতিরিক্ত সচিব)। মো: মজিবুর রহমান এর সভাপতিত্বে এইসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: নজরুল হুদা, বিএনপি নেতা আসলাম সরকার, রবিউল ইসলাম মিলু, মিজানুর রহমান ফারুক সহ রাজশাহী শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।