বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আফজাল হোসেন (৪৭) উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদীঘি গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতা ও হত্যাচেষ্টা মামলার তদন্তে আফজাল হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় সন্ধেহভাজন আসামি হিসেবে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে আছেন বলে জানা গেছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।