সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রাম সদর ইউনিয়ন আ.লীগ সভাপতিসহ দুজন গ্রেপ্তার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কার্য্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তাদেরকে লক্ষ্মীকোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, বড়াইগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদ রানা মান্নান ও বড়াইগ্রাম পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মন্ডল।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, তাদের নামে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশিত: December 18, 2025 | সময়: 1:26 am | সুমন শেখ