সর্বশেষ সংবাদ :

বিভিষণ সীমান্তে শিশু-নারীসহ ১৫ বাংলাদেশীকে পুশইন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে শিশু ও নারী-পুরুষসহ ১৫ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার সকালে ওই সীমান্তের ২১৯/৭১ পিলারের লালমাটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের বিভিষণ বিওপির সদস্যরা অবৈধ অনুপ্রবেশ দায়ে তাদের আটক করে। পরে আটককৃতদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।
আটককৃত ১৫ জনের মধ্যে ২ জন শিশু, ৪ জন পুরুষ, ৯ জন মহিলা রয়েছে। বিজিবি ও পুলিশ জানায়, উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তের ২১৯/৭১আর পিলার থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি নামক স্থানে তাদের দেখতে পেয়ে আটক করা হয়।
আটককৃত ১৫ জনের মধ্যে ৪ জন পুরুষ,৯ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ৩ জন খুলনা, ৭ জন যশোর, ২ জন নড়াইল,১ জন সাতক্ষীরা, ১ জন মানিকগঞ্জ ও ১ জন ঢাকা জেলার বাসিন্দা। আটককৃত পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক।


প্রকাশিত: December 15, 2025 | সময়: 12:55 am | সুমন শেখ

আরও খবর