সর্বশেষ সংবাদ :

ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখলমুক্ত কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার: অননুমোদিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।
শনিবার রাত ১০টা থেকে নগরীর সাহেব বাজার, কাজলা, বন্ধগেট, লক্ষ¥ীপুরসহ বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম পরিদর্শন করেন তাঁরা। এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন।


প্রকাশিত: December 15, 2025 | সময়: 12:54 am | সুমন শেখ