বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, আর্থিক দুর্নীতিই কিন্তু একমাত্র দুর্নীতি নয়। আর্থিক দুর্নীতি হলো দুর্নীতির যতগুলো স্তর আছে তার সর্বশেষ স্তর। আমরা রাস্তার উল্টা পথে যাচ্ছি, বিভিন্ন কাজে লাইনে না দাঁড়িয়ে নানাভাবে সুযোগ নিচ্ছিÑ এখানে আর্থিক সম্পৃক্ততা নেই, তাই এগুলোকে আমরা দুর্নীতি মনে করছি না। কিন্তু এভাবে আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছি।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, গতবার দেখেছি দুর্নীতির শীর্ষে আছে আইন-শৃঙ্খলা বাহিনী। আইন-শৃঙ্খলা বাহিনী আসলে একাই জড়িত কিনা এমন প্রশ্ন রেখে তিনি বলেন, আইন-শৃঙ্খলার সাথে অন্য যারা কাজ করে, তারাও কিন্তু এই দুর্নীতির অংশীদার। যখনই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য একজন অপরাধীকে ধরে তখন তাকে ছাড়িয়ে নেয়ার জন্য অনেকেই দাঁড়িয়ে যায়। সেটা হোক আইনগতভাবে বা অন্যভাবে। এরকম কোনো না কোনোভাবে আমরা প্রত্যেকেই জড়িত আছি দুর্নীতির সাথে।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় একটি মাত্র দেশ আমাদের থেকে বেশি দুর্নীতিগ্রস্ত, সেটি হল আফগানিস্তান। আফগানিস্তানের পরে আমরা দ্বিতীয় হয়েছি এটি আমাদের ভাবার বিষয়। বাংলাদেশে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেশি দুর্নীতি হয়েছে। দুর্নীতির ধারণা সূচকে বৈশ্বিক গড় নম্বর যেখানে ৪৩, সেখান মাত্র ২৩ পেয়ে আমরা অনেক পিছিয়ে।
বিভাগীয় কমিশনার অফিস ও সিটি কর্পোরেশন কোনো দুর্নীতিতে জড়াবে না- এমন ঘোষণা দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, আমাদের প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে, আমরা এই দুর্নীতিকে নির্মূল করতে চাই। এ অফিসদ্বয়ে যদি দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের যে নীতি এটি আমরা বাস্তবায়ন ও পালন করব। তাহলে আমাদের তরুণরা শৃঙ্খলা ও নিয়ন্ত্রনের মধ্য দিয়ে গড়ে উঠবে এবং আমরা একটি সুন্দর, সাবলীল এবং স্বপ্নের সমাজ বিনির্মাণ করতে পারব।
রাজশাহী দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো.ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার খোরশেদ আলম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাবলু ও সহসভাপতি এহছানুল হুদা এবং সনাক সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ কুমার শংকর তালুকদার। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। উদ্বোধন শেষে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহীর বিভিন্ন স্থানে দূর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন উপজেলায় ছিল নানা আয়োজন।
বাগমারা: উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভূঞাঁ, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী এলজিইডি’র মুনসুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল জব্বার, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হাসান, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, সাংবাদিক রাশেদুল হক ফিরোজ ও মামুনুর রশীদ মামুন প্রমুখ। বক্তারা দেশ ও জাতীর কল্যানে কাজ করতে সকলকে দুর্নীতি থেকে দূরে থাকার আহবান জানান।
শিবগঞ্জ: শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে এ উপলক্ষ্যে একটি দুর্নীতিবিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেতনতার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা ভবিষ্যৎ নেতৃত্বে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাঃ তরিকুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক এ কে এস রোকন, কমিটির সাধারন সম্পাদক রবিউল ইসলাম, কমিটির সদস্য ডা: তড়িৎ কুমার সাহা সহ অন্যরা। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দুর্ণীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
মহাদেবপুর: দিবসটি পালন উপলক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, থানার অফিসার ইনচার্জ মো: শহীদুল ইসলাম প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের সামনের সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
লালপুর: উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন ও ফেস্টুন উড্ডয়ন, মানববন্ধন ও উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ। বক্তব্য রাখেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক গাওছুল আজম, আনিছুল ইসলাম অপু প্রমুখ।
গোমস্তাপুর: আলোচনা সভায় সভাপতিত্ব করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, শিক্ষা অফিসার মুসাহাক আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল¬াহ আহমদ, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনসহ অন্যরা। পরে প্রধান অতিথিসহ কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
ক্ষেতলাল: দিবসটি পালনে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে মানববন্ধনে অংশনেয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাজ্জাদ পারভেজ, ওসি তদন্ত এস এম কামাল হোসাইন, প্রধান শিক্ষক আজিজার রহমান, ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, হোসনে আরা প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ: দিবসের আলোচনা অনুষ্ঠান থেকে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নিজেদের দুর্নীতি মুক্ত থাকা এবং পরিশুদ্ধ রাখা, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান বক্তারা। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়ন করা হয়। পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকলকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, নিজেকে পরিশুদ্ধ করতে পারলে দুর্নীতি মুক্ত সমাজ গঠন সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, রাষ্ট্রের অগ্রগতির অন্তরায় হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতি থেকে জেলা পুলিশ মুক্ত থাকবে। আরো বক্তব্য দেন, দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আব্দুল মতিন এবং সূচনা বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সহসভাপতি রোকসানা আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাফি শাহরিয়ার ভাষা ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮০ শ্রেণির শিক্ষার্থী নেয়া রিসকাত নদী দিয়া।
এসময় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি অংশগ্রহণ করে।
ভোলাহাট: উপজেলা পরিষদ দক্ষিণ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহা: মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ এখতিয়ার উদ্দিন , সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও তাহাজ্জুত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, সমবায় কর্মকর্তা সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুন অর রশিদসহ অন্যরা।
পত্নীতলা: উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদিন, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম খালিদ সাইফুল্লাহ্, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আশীষ কুুমার দেবনাথ, উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, দি হাঙ্গার প্রজেক্ট’র এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, জাতীয়তাবাদি মহিলা দলের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির স্বদেশ কুমার মন্ডল, তসলিম উদ্দীন মিঞা, অজিত কুমার রায়, সুধীর তির্কী, সাংবাদিক পরেশ টুডু সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।
আত্রাই: উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির আত্রাই উপজেলা শাখার সভাপতি এ.এফ. এম মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্নীতি একটি সমাজের উন্নয়নের প্রধান অন্তরায়। এর বিরুদ্ধে শুধু প্রশাসন নয়, সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে তারুণ্যকে একতাবদ্ধ হতে হবে। আজকের প্রজন্ম যদি সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে, তবেই একটি শুদ্ধ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন সহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাণীনগর: দুর্নীতি দমন কমিশন সমম্বিত জেলা কার্যালয় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই আয়োজন করেন। রাণীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাণীনগর শের এ বাংলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোফাখখার হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক (অবসরপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ, রাণীনগর শের-এ বাংলা সরকারি কলেজের সিনিয়র প্রভাষক শাহনাজ বেগম, রাণীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, গহেলাপুর এনএম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনীত কুমার প্রামানিক প্রমুখ।