নগরীর খৃষ্টান জনসাধারণদের সাথে জামায়াতের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: নগরীর কোর্ট কলেজ এলাকার টালী পাড়ার খৃষ্টান জনসাধারণদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাশিয়াডাঙ্গা থানা আমীর মাওলানা ফরিদ উদ্দিন আত্তার সভাপতিত্বে ও থানা সেক্রেটারি সালাহউদ্দীন বাদল এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ও রাজশাহী সদর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল। মহানগরী জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর প্রকাশনাা সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ আলোচনা রাখেন টালীপাড়া খৃষ্টান জনসাধারণের নেতা নিরেন মন্ডল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা আর সংখ্যা লোঘু,সংখ্যা গুরু এ বৈষম্য আর চাই না। আমরা দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশী হতে চাই। আর বাংলাদেশী হিসেবে সকলের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে চাই।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫ | সময়: ১:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ