, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সত্রাজিতপুরে রাস্তা পারাপারের সময় ভুটভুটির ধাক্কায় এক পথচারী মারা গেছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি একই উপজেলার সত্রাজিতপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত রিফাত উল্লাহর ছেলে বাসেদ আলী (৯৫)।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, বেলা ১১ টার দিকে সত্রাজিতপুর বাজারে বৃদ্ধ বাসেদ আলী রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির ধান বোঝাই ভুটভুটি বাসেদ কে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করে এবং ঘাতক ভটভুটিতে জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।