সর্বশেষ সংবাদ :

বাগমারায় রিক্সা, ভ্যান অটোচালক দলের কর্মী সমাবেশ

স্টাফ রিপোর্টার, বাগমারা: জাদীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটোচালক দল রাজশাহীর বাগমারা উপজেলা শাখার কর্মী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কোনাবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে সোমবার আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল আলম বাবু জোয়াদ্দার।
বাগমারা উপজেলা শাখার সদস্য সচিব ইলিয়াস আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাজশাহী জেলার আহ্বায়ক আজিম মোল্লা। প্রধান আলোচক ছিলেন জেলা শাখার সদস্য সচিব সহব্বত আলী। বক্তব্য দেন ইলিয়াস আলী, বাব নাসের, আনিসুর রহমান, হোসেন আলী প্রমুখ।
সমাবেশে ৪০ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার কমিটির নাম ঘোষণা করা হয়। সমাবেশ থেকে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।


প্রকাশিত: December 9, 2025 | সময়: 1:51 am | সুমন শেখ